Deleted
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা, সন্দেহভাজন আটক

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৬ – যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে অবস্থিত ব্যক্তিগত বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে এই ঘটনায় বাড়ির একাধিক জানালার কাচ ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই ইউএস সিক্রেট সার্ভিস এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএনসহ একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি। তবে হামলাটি ভ্যান্সকে টার্গেট করে করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বাড়ির সামনের জানালাগুলোতে বড় বড় ছিদ্র এবং ভাঙা কাচ দেখা গেছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি জানিয়েছেন, সন্দেহভাজনকে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে আটক করা হয়েছে এবং তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে নববর্ষের ছুটির পর নিরাপত্তা ব্যবস্থা শিথিল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে। গত সপ্তাহে ভ্যান্সের বাড়ির আশপাশের রাস্তাগুলোতে চেকপয়েন্ট বসানো হয়েছিল এবং নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ভ্যান্সের অফিস থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিরাপত্তা উদ্বেগের কারণে একসঙ্গে থাকার সময় কমানোর নীতি অনুসরণ করা হচ্ছে।

ভাইস প্রেসিডেন্টের অফিসিয়াল বাসভবন ওয়াশিংটন ডিসির নেভাল অবজারভেটরিতে অবস্থিত হলেও ভ্যান্স এখনো ওহাইওর এই বাড়িটি ব্যবহার করেন। তদন্ত চলমান রয়েছে এবং উদ্দেশ্য বা অভিযোগ নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

1

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

2

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

3

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

4

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

5

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

6

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

7

পহেলা বৈশাখের ছুটি ও কারিগরি জটিলতা: ভ্যাট দাখিলের সময় বাড়ল

8

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

9

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

10

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

11

১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট

12

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

13

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

14

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

15

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

16

বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা যুদ্ধাপরাধ হলেও তা নিয়ে ‘চিন

17

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

18

ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প

19

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন