superadmin
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত এমরান মাহমুদ প্রত্যয়,নওগা প্রতিনিধি

আত্রাইয়ে গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

এমরান মাহমুদ প্রত্যয়,নওগাঁ সংবাদদাতা:

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গণভোট ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ কালিকাপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো.আলাউল ইসলাম ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসন,যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো.আলাউল ইসলাম গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি, নিয়ম-কানুন ও করণীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
তিনি বলেন, দেশে এই পদ্ধতিতে প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই গণভোট ও পোস্টাল ব্যালটের নিয়মাবলি ও পুরো আয়োজন সম্পর্কে সংশ্লিষ্ট সকলের আগেই পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল গায়িকা সালমার দ্বিতীয় সংসার: বিচ্ছেদের ঘোষণা দিলেন

1

পহেলা বৈশাখে রাজপথে ‘তেল উৎসব’: ট্রাস্টে ১৩ ঘণ্টার দীর্ঘ লড়া

2

মুরগির বাজারে আগুন, সবজিতেও নেই স্বস্তি: দিশেহারা ক্রেতারা

3

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

4

নীলফামারীতে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীর জেল ও জরিমানা

5

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

6

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

7

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

8

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

9

অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশীয় ঋণ বেড়েছে ১.১৩ লাখ কোটি ট

10

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

11

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

12

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

13

দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্

14

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

15

শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

16

শুটিং সেটে সামিয়া অথৈকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

17

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

18

এত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল দরকার আছে কি

19

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন