superadmin
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ভেতর থেকে কনস্টেবল শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ভেতর থেকে কনস্টেবল শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার।

বিশেষ 
প্রতিনিধি 


রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির ভেতর থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়া 
ঘটনাটি অনেক প্রশ্ন আর বেদনাদায়ক

বুধবার (২৮ জানুয়ারি) সকালে যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামের ওই কনস্টেবলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 তিনি ওই ফাঁড়িতেই কর্মরত ছিলেন। শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে।
 তিনি মান্নান মল্লিকের ছেলে এবং ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

পুলিশের প্রাথমিক ধারণা,
 তিনি মানসিক ভাবে হতাশা থেকেই আত্মহত্যা করেছেন।

 সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো,
 মৃত্যুর আগে ভোর রাত ৩টা ২৫ মিনিটে তিনি বড় মেয়েকে মোবাইল ফোনে একটি বার্তা পাঠান,বার্তায় লেখা ছিল------------
“আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না,আমাকে ক্ষমা করে দিও,
জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো।”

এরপর মেয়ে ফোন করলে তিনি আর কল রিসিভ করেননি। 

তথ্যসূত্র নিউজ ২৪।

ঘটনার পর ফাঁড়িতে কর্মরত সহকর্মীরা বিষয়টি টের পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
 মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে,
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং আত্মহত্যার পেছনে কোনো ব্যক্তিগত, পারিবারিক বা পেশাগত চাপ ছিল কি না, তা তদন্তে দেখা হবে।

এই মৃত্যু আবারও মনে করিয়ে দেয় দায়িত্বের ভার, পারিবারিক চাপ আর নীরব মানসিক যন্ত্রণা অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়। 

যারা প্রতিদিন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকেন, তারাও যে মানুষ, তারাও যে ভেঙে পড়তে পারেন, এই ঘটনাই তার নির্মম উদাহরণ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

1

সারাদেশে দৈনিক ৩ ঘণ্টা লোডশেডিংয়ের শঙ্কা: সংকটে জনজীবন

2

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

3

‘তেল নিতে না পারায় পার্সেল ডেলিভারি দিতে পারিনি’

4

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

5

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

6

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

7

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

8

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

9

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

10

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

11

হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ও রুশ তেলের ছাড় বাতিল: চরম সংক

12

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

13

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

14

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

15

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

16

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

17

টুকরো গপ্পো

18

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

19

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন