superadmin
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লকমা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

মোকছেদুল ইসলাম 
স্টাফ রিপোর্টার (নওগাঁ) 
০১৭৫৭৬০২৮৯৮

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

1

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

2

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

3

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

4

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

5

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

6

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

7

ইরান যুদ্ধে আরব আমিরাতের শেয়ারবাজারে মূলধন কমেছে ১২০ বিলিয়ন

8

বিচ্ছিন্ন অঙ্গ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জীবন বাঁচাতে জরুরি ৫টি

9

চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

10

এক দিনে হারল মোস্তাফিজের তিন দল

11

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

12

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

13

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

14

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ১৭ হাজার টন ডিজেল

15

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন তাহসানে

16

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

17

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

18

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

19

হিমেল বাতাস-কুয়াশায় নীলফামারীর জনজীবন বিপর্যস্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন