superadmin
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআই সহায়ক, বিপর্যয়েরকারণ নয়: বাউবির ট্রেজারার!

এআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয়: বাউবির ট্রেজারার!



বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত 
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার' শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রতিদ্বন্দ্বী নয়; বরং এটি কর্মক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির একটি শক্তিশালী সহায়ক।
এআই ব্যবহারের মাধ্যমে প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষাখাতে সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যভিত্তিক ও কার্যকর হচ্ছে। রুটিন কাজ স্বয়ংক্রিয় হওয়ায় কর্মীরা সৃজনশীল ও কৌশলগত কাজে বেশি সময় দিতে পারছেন। তবে চাকরি, তথ্যের গোপনীয়তা ও নৈতিকতার বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নীতিমালা ও দক্ষ জনবল গড়ে তুললে এআই হবে আশীর্বাদ, অন্যথায় ঝুঁকি তৈরি করতে পারে। বাউবি-র মতো ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং প্রতিষ্ঠানে এআই ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি বিশ্লেষণ, একাডেমিক সাপোর্ট প্রদান এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে শিক্ষার মান উন্নয়ন সম্ভব, যা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, যিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ও প্রশাসনে বাস্তবভাবে ব্যবহৃত একটি কার্যকর প্রযুক্তি, যা সিদ্ধান্ত গ্রহণে নির্ভুলতা, সময় ও ব্যয় সাশ্রয় এবং মানবসম্পদের দক্ষতা বাড়াচ্ছে। এটি মানুষের বিকল্প নয়, বরং মানবিক দক্ষতাকে আরও শক্তিশালী করে। তবে তথ্য নিরাপত্তা ও নৈতিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও দায়িত্বশীল ব্যবহার অপরিহার্য। এই প্রশিক্ষণ কর্মসূচি বাউবিকে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে সহায়ক হবে।”
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ইউনিটের প্রধান ও আইসিটি কনসালটেন্ট মোঃ মুমিনুল ইসলাম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি ও কর্মক্ষেত্রে এর বাস্তব প্রয়োগ, অফিস অটোমেশনে চিঠি, নোট ও রিপোর্ট ড্রাফটিং, পরীক্ষা সংক্রান্ত ডেটা বিশ্লেষণ ও অটোমেশন, নৈতিকতা, তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রোজেক্টরের মাধ্যমে ডিজিটাল উপস্থাপনায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগ থেকে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ পার্লামেন্টের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজ উড়িয়ে দেয়া

1

পাসপোর্ট সেবায় নতুন বিপ্লব: দালালমুক্ত করতে ‘নিবন্ধিত সহায়তা

2

লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খেলেন মোদি: সংখ্যাগরিষ্ঠতা হারাল

3

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

4

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে কোনো দলের ব্যানারে দেখতে চাই না

5

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

6

অর্থনৈতিক সংকট মোকাবিলায় হরিণের মতো সতর্ক থাকার আহ্বান অর্থন

7

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন

8

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

9

থার্মাল ক্যামেরায় ধরা পড়ল পেট্রোল বনাম ইলেকট্রিক গাড়ির পার্থ

10

ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা

11

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

12

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

13

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

14

১৮৫ নাকি ৩০ টাকা? পাওনা নিয়ে তর্কের জেরে রণক্ষেত্র চুনারুঘাট

15

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

16

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

17

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

18

ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের

19

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, আইসোলেশনে চিকিৎসাধীন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন